Ajker Patrika
Add

তালা (সাতক্ষীরা)  প্রতিনিধি

তালা (সাতক্ষীরা)  প্রতিনিধি

সকল লেখা
তালায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ

তালায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে প্রায় ২৫টি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মান্নান শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে প্রকাশ্যে গাছ কাটা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

২৪ সেপ্টেম্বর ২০২৬
তালায় একই স্কুলের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, মুচলেকায় মাফ

তালায় একই স্কুলের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, মুচলেকায় মাফ

সাতক্ষীরার তালায় ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিবাহের তথ্য পাওয়া গেছে। প্রশাসনের তলবে অভিভাবকেরা বিয়ের কথা স্বীকার করে মুচলেকা দিয়েছেন। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েদের শ্বশুরবাড়িতে না পাঠানো ও পড়ালেখা চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করা হয়েছে।

১০ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সাতক্ষীরার তালায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীকে একটি বাসায় ডেকে নিয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধজাতীয় কিছু মিশিয়ে খাওয়ানো হয়। এরপর তিনি অচেতন হয়ে পড়লে দুই যুবক তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন।

১৬ আগস্ট ২০২৬
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা...

০৪ জুন ২০২৬
পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: বিচার দাবিতে তালায় মানববন্ধন

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: বিচার দাবিতে তালায় মানববন্ধন

বক্তারা শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

২৪ মে ২০২৬
তালায় বিএনপির কার্যালয়ে আগুন

তালায় বিএনপির কার্যালয়ে আগুন

গভীর রাতে পেট্রল ঢেলে তালায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসে থাকা আসবাব ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

০২ মার্চ ২০২৬
তালায় মা-ছেলেকে মারধর, ৩ লাখ টাকা ছিনতাই

তালায় মা-ছেলেকে মারধর, ৩ লাখ টাকা ছিনতাই

সাতক্ষীরার তালায় মোটরসাইকেল থামিয়ে মা ও ছেলেকে মারধর করে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

০৬ ফেব্রুয়ারি ২০২৬
বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

আজিজ সরদার বলেন, ‘এক দিনেই আমার ২৪টি কবুতর মারা গেছে। পাখিরা তো জানে না বীজে বিষ মাখানো আছে। এ ক্ষতির বিচার চাই।’ ক্ষতিগ্রস্তরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

২১ ডিসেম্বর ২০২৫
তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় আলাউদ্দিন (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রামের একটি আমবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি হরিচন্দ্রকাটি গ্রামের মৃত আনসার শেখের ছেলে।

১৮ ডিসেম্বর ২০২৫
রাতের আঁধারে পুড়ল আটটি দোকান

রাতের আঁধারে পুড়ল আটটি দোকান

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারে গতকাল বুধবার (২৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে মিষ্টির দোকান, চায়ের দোকান, বিচালির (খড়) দোকানসহ আটটি প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
তালায় যুবদল নেতাকে গলা কেটে হত্যা

তালায় যুবদল নেতাকে গলা কেটে হত্যা

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম শামীম হোসেন (৪২) কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজারসংলগ্ন নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শামীম তালার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের সাবেক...

২৩ আগস্ট ২০২৫
তালায় ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি স্বাস্থ্য সহকারীদের

তালায় ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি স্বাস্থ্য সহকারীদের

সাতক্ষীরার তালায় নিয়োগবিধি সংশোধন, পদোন্নতিসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা তালা...

২৪ জুন ২০২৫
গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার তালায় গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় মোকসেদ আলী শেখ (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে উপজেলার মুড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে। মোকসেদ আলী শেখ ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী সাহায্যের জন্য এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়।

২৮ মে ২০২৫
ভেজাল দুধ তৈরির কেমিক্যালসহ আটক ২

ভেজাল দুধ তৈরির কেমিক্যালসহ আটক ২

সাতক্ষীরার তালায় ভেজাল দুধ তৈরির কেমিক্যাল, তৈরিকৃত দুধসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে শিবপুর গ্রামে সিরাজুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

২৬ এপ্রিল ২০২৫
দাফনের ৫ মাস পর তালায় কবর থেকে নারীর মরদেহ উত্তোলন

দাফনের ৫ মাস পর তালায় কবর থেকে নারীর মরদেহ উত্তোলন

সাতক্ষীরার তালায় দাফনের পাঁচ মাস পর নাছরিন বেগম (৩৮) নামের এক নারীর মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতদের নির্দেশে ময়নাতদন্তের জন্য রায়পুর গ্রামের কবরস্থান থেকে তাঁর মরদেহ তোলা হয়। তিনি ওই গ্রামের রফিক শেখের স্ত্রী।

০২ ডিসেম্বর ২০২৪
রাইস কুকারে পানি গরমের সময় বিদ্যুতায়িত হয়ে মা হাসপাতালে, শিশুর মৃত্যু

রাইস কুকারে পানি গরমের সময় বিদ্যুতায়িত হয়ে মা হাসপাতালে, শিশুর মৃত্যু

সাতক্ষীরার তালায় রাইস কুকারে পানি গরম করার সময় মায়ের কোলে থাকা শিশু বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছে। এ সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটির মা। আজ সোমবার দুপুরে উপজেলার বারুইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

২৫ নভেম্বর ২০২৪